ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা জেলা শাখার সম্মেলনের সফলতা কামনা করে সুজানগরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সুজানগর আওয়ামী লীগের নির্দেশনায় স্থানীয় আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে সুজানগর এন এ কলেজ গেট থেকে শুরু হয়ে মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল গেট চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুজানগর উপজেলা শাখার সাদারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুজানগর পৌর শাখার সভাপতি জুয়েল রানা, বাংলাদেশ ছাত্রলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম তমাল, বাংলাদেশ ছাত্রলীগ পাবনা জেলা শাখার সহ সভাপতি শামীম, উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ তুষার, ঢাকা কলেজ শাখা ছাত্রলীগ নেতা ফারাবী ও ছাত্রলীগ নেতা সরদার আসাদসহ অসংখ্য দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শনিবার (১৯ ফেব্রয়ারী) পাবনা শহরের পুলিশ লাইনস্ মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
বিশেষ অতিথি থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ সহ কেন্দ্রীয় নেতারা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল।
সভাপতিত্ব করবেন, পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল।
সঞ্চালনা করবেন, পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।


