IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> যুবদল-স্বেচ্ছাসেবক দলের কমিটিতে আলোচনায় যারা

যুবদল-স্বেচ্ছাসেবক দলের কমিটিতে আলোচনায় যারা

ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী নির্বাচনকে সামনে রেখে যুগপৎ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এ কারণে আগে ঘর গুছানোর সিদ্ধান্ত নিয়েছে দলটির হাইকমান্ড। মূল সংগঠন শক্তিশালী করার পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দলের শূন্য পদগুলো পূরণের পাশাপাশি যেসব অঙ্গ সংগঠনের কমিটিগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেগুলোতে নতুন নেতৃত্ব আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপির সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। অঙ্গ সংগঠনগুলোতে সাবেক ছাত্রনেতাদের প্রাধান্য দেওয়া হবে।

বিএনপির অন্যতম অঙ্গসংগঠন যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সংগঠন দুটির মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি করা হচ্ছে। শিগগিরই এই দুই সংগঠনের কেন্দ্রীয় কমিটি দেওয়া হবে বলে একটি সূত্র জানিয়েছে। যুবদল ও স্বেচ্ছাসেবক দলে সাবেক ছাত্রদল নেতাদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে। ইতোমধ্যে ত্যাগী ও পরীক্ষিত সাবেক ছাত্র নেতাদের একটি তালিকাও বিএনপির হাইকমান্ডের কাছে পাঠানো হয়েছে।

২০১৭ সালের ১৭ জানুয়ারি সাইফুল আলম নীরবকে সভাপতি ও সুলতান সালাউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। মেয়াদ শেষ হওয়ার প্রায় এক মাস পর ১১৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

সূত্র জানায়, এবার আহ্বায়ক কমিটি না দিয়ে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার পক্ষে বিএনপির নীতিনির্ধারকরা। এবারের কমিটিতে সাবেক ছাত্রনেতাদের প্রধান্য দেওয়া হচ্ছে।
যুবদলের পদপ্রত্যাশীদের মধ্যে সভাপতি পদের জন্য আলোচনায় রয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সহ-সভাপতি আলী আকবর চুন্নু, মোনায়েম মুন্না, এসএম জাহাঙ্গীর হোসেন, জাকির হোসেন সিদ্দিকী, জাকির হোসেন মুন্না ও মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু। তারা সবাই দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত।

সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও সাংগঠনিক সম্পাদক মামুন হাসান। এর বাইরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন-সাবেক ছাত্রনেতা রাজিব আহসান, আকরামুল হাসান, আনিসুর রহমান তালুকদার খোকন ও ইসহাক সরকার প্রমুখ।

স্বেচ্ছাসেবক দল

২০১৬ সালের ২৭ অক্টোবর প্রয়াত শফিউল বারী বাবুকে সভাপতি ও আবদুল কাদির ভূঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক দলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই দুজনই কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতি পদে ছিলেন।

মেয়াদ শেষের এক বছর পর ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর ১৪৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয় স্বেচ্ছাসেবক দলের। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু মৃত্যুবরণ করলে সংগঠনের সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি স্বেচ্ছাসেবক দলে কমিটি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবক দলে সভাপতি পদ প্রত্যাশীদের মধ্যে আলোচনায় আছেন-বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার, সহসভাপতি আনু মোহাম্মদ শামীম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এর সবাই ছাত্রদলের সাবেক নেতা।

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের পদে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, সহসাধারণ সম্পাদক সর্দার মো. নুরুজ্জামান, সহদপ্তর সম্পাদক নাজমুল হাসান। এর বাইরে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বজলুল করিম চৌধুরী আবেদ আলোচনায় আছেন।

এছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটিতেও শূন্য পদে সাবেক ছাত্রনেতাদের পদায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক, সহ-সম্পাদকসহ নির্বাহী কমিটির অন্তত অর্ধশতাধিক পদ শূন্য রয়েছে। এসব শূন্য পদে সাবেক ছাত্র নেতাদের রাখতে চায় হাইকমান্ড। এজন্য একটি তালিকা প্রস্তুত করতে বিএনপির দুজন সিনিয়র নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। এছাড়া সাংগঠনিক জেলা ও এর অধীনে থাকা ইউনিটগুলোতেও পরীক্ষিত ছাত্রনেতাদের গুরুত্বপূর্ণ পদ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে হাইকমান্ড।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, যারা রাজপথের আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ ও সক্রিয় ভূমিকা রাখছেন, তাদের নেতৃত্বের সামনের সারিতে নিয়ে আসার দায়িত্ব আমাদের সিনিয়রদের। সেইসঙ্গে অতীতের আন্দোলন-সংগ্রামে যারা সফলতা দেখিয়েছেন, কিন্তু দলের সঙ্গে সম্পৃক্ততা নেই তাদেরও মূল্যায়ন করা হচ্ছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আন্দোলন-সংগ্রামের মধ্যেই আছি। আর আন্দোলন-সংগ্রাম সফল করতে হলে তরুণ-যুবকদের বিকল্প নেই। জন্য আমরা তরুণ ও যুবসমাজকে সংগঠিত করছি। যারা দীর্ঘদিন দলের বাইরে রয়েছেন তাদের দলে সম্পৃক্ত করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31