IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> ‘এখন তো মনে হচ্ছে প্রতিদিনই নির্বাচন’

‘এখন তো মনে হচ্ছে প্রতিদিনই নির্বাচন’

ধূমকেতু নিউজ ডেস্ক : এখনও আলোচনায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সাধারণ সম্পাদক পদ নিয়ে যে আইনি জটিলতা তৈরি হয়েছে, তার শেষ কোথায় তা আদালতই নির্ধারণ করবেন। পদটি নিয়ে জারি করা রুল শুনানির জন্য আগামী ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট।

ভোটের পর ২০ দিন পার হলেও এখনো আলোচনায় শিল্পীদের এই নির্বাচন।

তাই চিত্রনায়িকা অপু বিশ্বাসের পুরনো কথা তুলে কেউ কেউ বলছেন ‘শিল্পী সমিতির নির্বাচন এখনো চলছে’। গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটের দিন অনেক উৎহ নিয়ে এফডিসিতে ভোট দিতে গিয়েছিলেন অপু। সেদিন নতুন পুরাতন শিল্পীদের মিলনমেলায় ভালো সময় পার করেছিলেন এই নায়িকাও। আড্ডার ছলে বলেছিলেন, ‘আহ! যদি প্রতিদিনই শিল্পী সমিতির ভোট হতো তাহলে কতো না মজা হতো। সবাই মিলে হাসি-ঠাট্টায় দিন কেটে যেত।’

অপুর এই শেষের কথাগুলো না ফললেও প্রথম কথাটা নাকি ঠিকই মিলেছে। সেই ২৮ জানুয়ারি থেকে এখনো নাকি শিল্পী সমিতির নির্বাচন চলছে।

মজার ছলে অপু বিশ্বাস গণমাধ্যমে বললেন, ‘এখনো তো টানটান উত্তেজনা। একটি পদকে কেন্দ্র করে শিল্পীদের মাঝে চলছে নানা ধরনের প্রতিক্রিয়া। গত সপ্তাহে স্টেজ শো করতে ভারতের পশ্চিমবঙ্গে গিয়েছিলাম। বিশ্বাস করবেন না, সেখানেও আমাকে এই নির্বাচন নিয়ে আলোচনা করতে হয়েছে। তারমানে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সমিতির নির্বাচন নিয়ে আগ্রহের কমতি নেই। হায়রে! আমার কথাই সত্যি হলো। এখন তো মনে হচ্ছে প্রতিদিনই নির্বাচন চলছে। ’

অপু বিশ্বাস শুক্রবার আফতাব নগরে ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবির শুটিং করেছেন, সেখান থেকে সন্ধ্যায় গিয়ে এফডিসিতে শুটিং করেছেন। এর ফাঁকেই গণমাধ্যমে বললেন শিল্পী সমিতির নির্বাচন প্রসঙ্গে। এদিকে, তারকাদের অনেকেই শিল্পী সমিতির এবারের নির্বাচন পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31