IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> প্রবাস >> মিউনিখে জোসেপের সঙ্গে হোসেইন আমিরের সাক্ষাৎ

মিউনিখে জোসেপের সঙ্গে হোসেইন আমিরের সাক্ষাৎ

ধূমকেতু নিউজ ডেস্ক : মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ গিতে জার্মানি সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান শনিবার রাতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে যে আলোচনা চলছে তা ছিল এই দুই শীর্ষ কূনীতিকের বৈঠকের প্রধান আলোচ্য বিষয়। তবে তারা ঠিক কি কথা বলেছেন তা এখনও জানা জায়নি।

এর আগে গত সপ্তাহেও বোরেলের সঙ্গে আব্দুল্লাহিয়ান টেলিফোনে কথা বলেছিলেন। ওই আলাপ শেষে তিনি এক টুইটার বার্তায় বলেছিলেন, ইরান ভিয়েনা সংলাপে ছাড় দিয়েছে এবং এখন পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে একইরকম ব্যবহার আশা করছে। তিনি পাশ্চাত্যকে এ ব্যাপারে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে শুক্রবার মিউনিখে পৌঁছান। তিনি গত দুদিনে কাতার, হল্যান্ড, বেলজিয়াম, ভারত, সুইডেন, ইতালি, জার্মানি, আর্মেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং ইরাকের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠন করেন।

এছাড়া তিনি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেয়া এক বক্তব্যে বলেন, প্রতিপক্ষ একটি ভালো চুক্তিতে পৌঁছার লক্ষ্যে প্রয়োজনীয় রাজনৈতিক সিদ্ধান্ত নিলে দ্রুততম সময়ের মধ্যে ভিয়েনায় একটি চুক্তি সম্ভব।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত বছরের এপ্রিল থেকে পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ চলছে। এ পর্যন্ত ইরানের পক্ষ থেকে ছাড় দেয়ার কারণে সংলাপে যথেষ্ট অগ্রগতি অর্জিত হয়েছে। কিন্তু পশ্চিমা দেশগুলোর কালক্ষেপণ বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের গড়িমসির কারণে ভিয়েনা সংলাপে চূড়ান্ত চুক্তি করা সম্ভব হচ্ছে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31