IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’

‘বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : যারা আওয়ামী লীগের মধ্যে কলহ-বিবাদ সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেও বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, এভাবে কলহ বিবাদ বা বিশৃঙ্খলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খাটো করা হয়। রোববার শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে নাটোর জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মলনে ১ম অধিবেশনে ভিডিও কনফারেন্সিং-এ যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গর্ব নিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের উন্নয়ন অব্যাহত থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত। চলতি বছরই পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রোরেল প্রকল্পের মতো বেশ কিছু মেগা প্রজেক্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে উন্নয়নের সুফল শীঘ্রই জনগণ পেতে শুরু করবে।

সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭৫ ভাগ মানুষ ভোট দিয়েছে উল্লেখ করে তিনি বলেন নির্বাচন নিয় কিছু বিশৃঙ্খলা হয়েছে যা সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে। বিশৃঙ্খলা ও সহিংসতা না হলে ভোটার উপস্থিতি আরও বাড়তো। অথচ যারা নির্বাচনে বিশৃঙ্খলার বিরুদ্ধে কথা বলে তারা গত দুই দশকে এতো বেশি ভোটার উপস্থিতির নির্বাচন দেখাতে পারবেন না।

সেতুমন্ত্রী আরও বলেন, নিজেদের সম্মেলনের মধ্যে বিশৃঙ্খলা হলে সে সম্মেলনের প্রয়োজন নেই। নিজেরা নিজেদের মধ্যে কলহ ও শৃঙ্খলা বিনষ্ট করলে শেখ হাসিনার অগ্রযাত্রা থেমে যাবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের সঞ্চালনায় সম্মেলনের ১ম অধিবেশনে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস,এম কামাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রিয় কার্যনির্বাহি কমিটির সদস্য বেগম আখতার জাহান, প্রফেসর মেরিনা জাহান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রতœা আহমেদ প্রমুখ।

পরে সম্মেলনের ২য় অধিবেশনে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুসকে পুনরায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষণা করে ত্রিবার্ষিক সম্মেলন সমাপ্তি ঘোষণা করেন ২য় অধিবেশনের সভাপতি আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31