IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রুয়েটে যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন

ধূমকেতু প্রতিবেদক : ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২২ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) যথাযোগ্য মর্যাদায় পালন করে।

রুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২.০১ মিনিটে একুশের প্রথম প্রহরে ১৯৫২ এর মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর রুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সেলিম হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, পরিচালক ছাত্রকল্যাণ ও ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. রবিউল আওয়াল, গবেষণা ও সম্প্রসারণ পরিচালক অধ্যাপক ড. ফারুক হোসেন, আইপিই বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোশাররফ হোসেন।

আরও উপস্থিত ছিলেন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. আশরাফুল আলম, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আব্দুল আলীম, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. নীরেন্দ্র নাথ মুস্তফি, ইউআরপি বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কামরুজ্জামান রিপন, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক ড. আলী হোসেন, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মামুনুর রশীদ ও আবু সাঈদ, কর্মকর্তা সমিতি রুয়েট আহ্বায়ক আরিফ আহাম্মদ চৌধুরী।

এছাড়াও রুয়েট ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইসফাক ইয়াসশির ইপু ও সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু , কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, শাখা প্রধান, বিশিষ্ট শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

রুয়েট প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরপরই রুয়েট শিক্ষক সমিতি, রুয়েট শাখা ছাত্রলীগ, কর্মকর্তা সমিতি রুয়েট, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ রুয়েট, রুয়েট কর্মচারী সমিতি, বিভিন্ন হলের প্রভোস্ট সহ রুয়েটস্থ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক ভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনসহ সকল ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। বাদ যোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31