ধূমকেতু প্রতিবেদক, রাবি : একুশের সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবারে (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখার জাতীয়তাবাদী ছাত্রদল।
রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী ও সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন রাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ আলি, সর্দার জহুরুল ইসলাম, মেহেদী হাসান খান, শফিকুল ইসলাম, শাকিলুর রহমান সোহাগ, মাহমুদুল মিঠু, জহিরুল ইসলাম, মারুফ হোসেন, এম এ তাহের রহমান প্রমুখ।
এছাড়াও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সদস্য ফারুক হোসেন, আতিক শাহরিয়ার আবির, নাফিউল ইসলাম জীবন, সৌমেন রায়, তুষার শেখ, ইমরান হাসান রাকেশ, শেখ তাকবির আহমেদ ইমন, মোহায়মিনুল ইসলাম, আবু জুয়েল, রাসেল রানা, হাসিব এবং মতিহার দক্ষিন থানা ছাত্রদলের সদস্য সচিব পিয়ারুল ইসলাম পিয়াল সহ বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও তাদের রূহের মাগফিরাত কামনা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রূহের মাগফিরাত, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।


