ধূমকেতু প্রতিবেদক : দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এনায়েত করিমের মাতা পিয়ার জান বেগম (৫৪) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
সোমবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র লিটন।
শোক বার্তায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
প্রসঙ্গত, পিয়ার জান বেগম দীর্ঘদিন দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে সোমবার সকালে নিজ বাড়িতে শেষ নিঃশ^াস ত্যাগ করেন।


