IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চন্ডিপুরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

চন্ডিপুরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপা থেকে শিরিনা খাতুন (৩৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার দুধসর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের একটি লিচু বাগান থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিরিনা খাতুন ওই গ্রামের জুনাব আলীর মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে লিচু গাছে তার লাশ ঝুলতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শিরিনার মা হাজেরা বেগম জানান, ১৫ বছর আগে একই উপজেলার জুগিপাড়া গ্রামের মনজের আলীর সাথে শিরিনার বিয়ে হয়। পারিবারিক অশান্তির কারণে ৩ বছর আগে তাদের বিবাহ-বিচ্ছেদ হয়। এরপর মনজের আলী আবারো তাকে গত ১০ দিন আগে শিরিনাকে বিয়ে করে।

হাজেরা বেগম অভিযোগ করে জানান, আমার মেয়েকে ছাড়িয়ে নেওয়ার পর মনজের আলী আমাদের বাড়িতে আসত। ভালো ব্যবহারও করতো। তারা আবারো সংসার করতে চাইলে আমরা তাদের ফের বিয়ে দেই। বিয়ের পর থেকে মনজেল আলী আগের মতোই শিরিনাকে মারধর করতে শুরু করে। আমরা কিছু বলতে আসলে আমাদেরকেও মারধর করতে যেতো। গতকাল রাতেও তাকে মারধর করেছে।

তিনি অভিযোগ করে আরও জানান, আমার মেয়ের লাশ যেভাবে হাটু গেড়ে আছে তাতে আমাদের সন্দেহ হয় তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

শৈলকুপা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসীন আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তার রিপোর্ট না আসা পর্যন্ত সঠিক করে কিছুই বলা সম্ভব নয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news