ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ৩৫ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৬ জন, রাজপাড়া থানা ৬ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ৩ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ৩ জন ও ডিবি পুলিশ ৩ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ১৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৫ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৭০ গ্রাম হেরোইন, ৯০ গ্রাম গাঁজা, ১০ লিটার দেশীয় চোলাইমদ, ৫ বোতল এ্যালকোহল, ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


