ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী এ্যাডভোকেট’স বার এসোসিয়েশন নির্বাচন-২০২২ এ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল পরিচিত পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাত ৯টায় নানকিং দরবার হলে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এসময় রাজশাহী বার এসোসিয়েশনে নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীদের বিজয়ী করার আহŸান জানান সিটি মেয়র।
উল্লেখ্য, রাজশাহী এডভোকেট’স বার এসোসিয়েশন নির্বাচন-২০২২ এ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত সভাপতি প্রার্থী এ্যাড. ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক প্রার্থী এ্যাড. একরামুল হক।
পরিচিত সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।


