ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৬ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারী) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৬ জন, তানোর থানা ৪ জন, মোহনপুর থানা ১ জন, বাগমারা থানা ১২ জন, পুঠিয়া থানা ২ জন ও চারঘাট মডেল থানা ১ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৩ জনকে মাদকদ্রব্যসহ ১ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ আল-আমিন (৩২), শাহীন আলম (৩৮) ও সুইট রানা (৩০) কে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। তানোর থানা পুলিশ একরামুল হক (৪৯), হাবিবুর রহমান (৪৭) ও ৩নং মোখলেছ হেমরম (৪০) কে ১৫লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ জাহাঙ্গীর আলম (৩২) কে ৫গ্রাম হেরোইনসহ আটক করে।
অপরদিকে, বাগমারা থানা পুলিশ সাইদুর রহমান ওরফে বুইদা (৫০) ও রেজাউল করিম (৩১) কে ১০০ গ্রাম গাঁজা, সাইফুল ইসলাম (৪৫) ও আঃ রউফ ওরফে সোহেল (২৭) কে ১৫ গ্রাম গাঁজা, সনৎ কুমার সাহা (২৬) কে ২০গ্রাম গাঁজা ও ৮ পিচ ইয়াবা, ভুট্টো রায় (৪৬) কে ২লিটার চোলাইমদ এবং ১২০লিটার চোলাইমদ তৈরির উপাদানসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


