ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী এ্যাডভোকেট’স বার এ্যাসোসিয়েশন নির্বাচন-২০২২ নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ্যাডভোকেট এএইচএম খায়রুজ্জামান লিটন।
বৃহস্পতিবার দুপুরে বার ভবনে গিয়ে ভোট দেন মেয়র। ভোট প্রদান শেষে রাজশাহী এ্যাডভোকেট’স বার এ্যাসোসিয়েশন নির্বাচন ঘুরে দেখেন তিনি।
এসময় রাজশাহী এ্যাডভোকেট’স বার এসোসিয়েশন নির্বাচন-২০২২ এ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত সভাপতি প্রার্থী এ্যাড. ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক প্রার্থী এ্যাড. একরামুল হকসহ অন্যান্য আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।


