IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে রোটারির ১১৭তম জন্মদিন উদযাপন

রাজশাহীতে রোটারির ১১৭তম জন্মদিন উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর উদ্যোগে জমকালো আয়োজনে রোটারির ১১৭তম জন্মদিন উদযাপন অনুষ্ঠিত। 

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে নগরীর সিএন্ডবি মোড়স্থ শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন, রোটারির প্রেসিডেন্ট আরিফ হোসেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উৎপল কুমার চৌধুরী (সহকারী পুলিশ কমিশনার, সাইবার ক্রাইম ইউনিট, আরএমপি, রাজশাহী)। 

অনুষ্ঠানে রোটারিয়ান, রোটারেক্টর, ইন্টাররেক্টর এর সদস্যবৃন্দ এবং শহরের স্বনামধন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে সাইবার ক্রাইম সচেতনতামূলক একটি সেমিনারের আয়োজন করা হয়। 

সেমিনারে উপস্থাপন করেন, উৎপল কুমার চৌধুরী (সহকারী পুলিশ কমিশনার, সাইবার ক্রাইম ইউনিট, আরএমপি, রাজশাহী)। 

এরপর ক্যান্সার প্রতিরোধ সচেতনতা সেমিনারে উপস্থাপন করেন, ডা: পাট্রিক বিপুল বিশ্বাস এবং ড. ডি. এম জহুরুল ইসলাম। রোটারির ইতিহাস ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন রােটারিয়ান এম এ মান্নান খান, লেফটেনেন্ট গভর্ণর ২০২১-২০২২। 

এছাড়াও কারাতে কুংফু, কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে সফলতার সাথে উত্তীর্ণদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। 

অসহায় ও দুস্থ ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কলারশিপ প্রদান করা হয় এবং অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

পরিশেষে লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপধ্যায় ও বাপ্পী লাহিড়ী স্মরণে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন, রোটারিয়ান ইঞ্জিনিয়ার নাজমা রহমান। 

এসময় উপস্থিত ছিলেন, রোটারিয়ানগণ মোজাম্মেল হক, তাপস কুমার মজুমদার, কালী পদ সাহা, সাইফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আমিনুল ইসলাম, আকরাম হোসেন, সাজ্জাদুল কবীর এবং নাসির হোসাইন। 

মিডিয়া পার্টনার হিসেবে উপস্থিত ছিলেন মাই টিভি রাজশাহীর প্রতিনিধি-শাহরিয়ার অন্তু ও ধূমকেতু নিউজ এর প্রতিনিধিবৃন্দ। 

অনুষ্ঠান শেষে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, প্রফেসর ড. শামসুল আলম। 

অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন, রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর প্রেসিডেন্ট রোটারিয়ান আরিফ হোসেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31