ধূমকেতু প্রতিবেদক, রাবি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ‘প্রথম আলো বন্ধুসভা’ শাখা।
শুক্রবার বিকেল ৫ টায় টায় বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবী চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বন্ধুসভার সদস্য আশফাকুর রহমান আদির সঞ্চালনায় সভাপতি সুরুজ সরদার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ এলাকায় যদি এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে আর এর প্রতিবাদে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা স্থানীয়দের বর্বর হামলার শিকার হন তাহলে নিরাপত্তা কোথায়? এই বর্বরোচিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি সেই সাথে যারা জড়িদের অতিদ্রুত আইনের আওতায় আনার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এসময় সাবেক সভাপতি তাসনিম বলেন, আমি একটা মেয়ে হিসেবে আরেকটা মেয়ের এমন পরিস্থি যথেষ্টই বুঝতে পারছি। একটা মেয়ের জীবনে এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। এমন স্বাধীন দেশে বাস করেও যদি আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে না পারি আর যদি সেটা ক্যাম্পাসের মতো জায়গায় ওতপাতা সব নেকড়ের শিকারে পরিণত হতে হয় তাহলে আমাদের নিরাপত্তা কোথায়।
সাধারণ সম্পাদক সিফাত বলেন, বিচার আমাদের দাবি না, এটি আমাদের নাগরিক অধিকার। যে ঘটনা আজ গোপালগঞ্জে ঘটেছে সেই ঘটেছে যে আমার ক্যাম্পাসে ঘটবে না তার তো কোন নিশ্চয়তা নেই।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সাবেক সভাপতি তারিফুল ইসলাম, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক জয়, প্রচার সম্পাদক তুহিনুজ্জামান তুহিনসহ অন্যান্য সদস্যরা।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ ধর্ষণের যথাযথ বিচার না হওয়ায় বারবার এই ঘৃণ্যতম অপরাধ সংঘটিত হচ্ছে তাই অনতিবিলম্বে দোষীদের চিহ্নিত করে জনসম্মুখে মৃত্যুদন্ড কার্যকর করার দাবি জানান তারা।


