IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> আদমদীঘিতে ভুয়া সনদে চিকিৎসা, অতঃপর দন্ড

আদমদীঘিতে ভুয়া সনদে চিকিৎসা, অতঃপর দন্ড

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘিতে অন্যের এমবিবিএস সনদ জালিয়াতি করে চিকিৎসা সেবার নামে প্রতারণার দায়ে এক জনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করাও হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আব্দুর রশিদ সরকার। তিনি কুমিল্লার মুরাদনগরের মৃত বাহার আলী সরকারের ছেলে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আদমদীঘি উপজেলার আল সাফি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। আদালতে নির্বাহী হাকিম ছিলেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার রুপম দাস।

জানা যায় প্রতারক আব্দুর রশিদ একজন পল্লী চিকিৎসক। ১৯৯০ সালে তিনি উচ্চমাধ্যমিক পাশ করেন। এরপর আর পড়ালেখা করেননি। তবে ভুয়া এমবিবিএস ডিগ্রি ব্যবহার করে প্রায় এক যুগ ধরে দেশের বিভিন্ন স্থানে রোগী দেখে বেড়াতেন আব্দুর রশিদ।

নামের মিল থাকায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আব্দুর রশিদ সরকার নামের একজন মেডিকেল অফিসারের ডিগ্রি ব্যবহার করে এই প্রতারণা করতেন তিনি। সম্প্রতি বেশ কিছু দিন ধরে এই ভুয়া চিকিৎসক আদমদীঘির আল সাফি ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এমন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত আদমদীঘিতে অভিযান পরিচালনা করে।

নির্বাহী হাকিম রুপম দাস বলেন, অভিযানে আব্দুর রশিদ ভুয়া সনদ ব্যবহার করে চিকিৎসা দেয়ার কথা স্বীকার করেন। পরে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬ মাসের কারাদণ্ড দিই। এ ছাড়াও এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

নির্বাহী হাকিম আরও বলেন, গ্রেপ্তার আব্দুর রশিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। তবে জরিমানার টাকা এখনও আদায় করা হয়নি। পরে পরিশোধ করবেন।

ভ্রাম্যমাণ আদালতে এনএসআই কর্মকর্তা, র‌্যাব ও আদমদীঘি উপজেলা চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31