ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৫১ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৯ জন, তানোর থানা ৪ জন, মোহনপুর থানা ৩ জন, বাগমারা থানা ৪ জন, দুর্গাপুর ১ জন, পুঠিয়া থানা ৩ জন, চারঘাট মডেল থানা ২১ জন ও বাঘা থানা ৬ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ১৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৯ জনকে মাদকদ্রব্যসহ ২৫ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ রফিক (৬০) ও হাসনারা বেগম সাবানি (৫০) কে ১৫০ গ্রাম গাঁজা, জোনারুল ইসলাম (৫০) ও মামুনুর রশিদ ওরফে মামুন (৩০) কে ১০ গ্রাম হেরোইনসহ আটক করে। তানোর থানা পুলিশ আমিনুল ইসলাম (২৮) কে ২.৩২ গ্রাম হেরোইন ও সম মার্ডি (৪০) কে ১৫ লিটার চোলাইমদসহ আটক করে।
অপরদিকে, চারঘাট মডেল থানা পুলিশ সোহেল রানা (৩৬) কে ১৫০ লিঃ চোলাইমদ ও রাজু (৪৫) কে ১০০ গ্রাম হেরোইনসহ আটক করে। বাঘা থানা পুলিশ সুলতান মন্ডল (৫৬) কে ০২গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


