ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ জনকে আটক করা হয়েছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারী) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ১০ জন, তানোর থানা ৩ জন, বাগমারা থানা ৩ জন, দুর্গাপুর ৩ জন, পুঠিয়া থানা ১ জন, চারঘাট মডেল থানা ২ জন ও বাঘা থানা ২ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ১০ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, তানোর থানা পুলিশ শ্রী নরেশ হেমব্রম (৫৫) কে ৫ লিটার চোলাইমদসহ আটক করে। বাগমারা থানা পুলিশ আরিফুল ইসলামকে ১৫ গ্রাম গাঁজাসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ আজাদ আলী (৫৫) কে ১৫০ পিস ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


