IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> ডাল ভাত খেয়ে হলেও মানুষের জন্য কাজ করবো : কাসেম সীমান্ত

ডাল ভাত খেয়ে হলেও মানুষের জন্য কাজ করবো : কাসেম সীমান্ত

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : বাংলাদেশ আওয়ামী লীগ ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, শাকসু’র সাবেক ভারপ্রাপ্ত ভিপি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, ঝালকাঠির রাজাপুরের নিজ গালুয়ার সন্তান ইঞ্জিনিয়ার আবুল কাসেম সীমান্ত রাজাপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নিজ গালুয়া তার নিজ বাড়িতে রাজাপুর প্রেসক্লাব, সাংবাদিক ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনিষ্ঠ কর্মী। তার অনুমতি সাপেক্ষে আমি আমার নিজ এলাকায় বাংলাদেশ সরকারের উন্নয়নের কথা আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে এসেছি। বাংলাদেশ সরকার দেশের জন্য, দেশের মানুষের জন্য যা করেছে তা সকলের জানা দরকার। এখন থেকে আমি নিয়মিত রাজাপুর কাঠালিয়ায় আসবো। এতদিন আসার তেমন উপায় ছিলনা। এখন থেকে আমি ডাল ভাত খেয়ে হলেও মানুষের পাশে থাকবো। মানুষের পাশে থাকার জন্যই আমি আমার নিজ এলাকায় এসেছি। আল্লাহ আমাকে টাকা দিয়েছে, আমায় মেধা দিয়েছে। এখন আমার দরকার সম্মান, ভালোবাসা। আমি দলের জন্য গুলি খেয়েছি। আমি মনেকরি আল্লাহ আমায় বোনাস জীবন দিয়েছে। তাই এই বোনাস জীবনে মানুষের জন্য কিছু করতে চাই। মানুষ চাইলে তারাই আমাকে জনপ্রতিনিধি বানাবে, সংসদে পাঠাবে। 

তিনি আরও বলেন, জননেতা আমির হোসেন আমু আমার রাজনৈতিক অবিভাবক। তিনি যেমন বলছেন এখন তেমনই চলছি এবং আগামীতেও যেমন বলবেন তেমনই চলব। তাকে সব সময় আমি আমার মাথার উপরেই রাখি। তিনি আমাদের দেশের গর্ব। ঝালকাঠি জেলায় সে জন্মগ্রহণ করেছে এটা আমাদের পরম পাওয়া। এসময় তিনি সাংবাদিকদের ভিবিন্ন প্রশ্নের উত্তর দেন। এই কেন্দ্রীয় নেতা আগামী ২ তারিখ বুধবার পর্যন্ত মোট ৪ দিনের রাজনৈতিক সফরে নিজ এলাকায় এসেছেন। এই সময়ের মধ্যে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) সংসদীয় আসনের সব এলাকায় জনসংযোগ করবেন বলে জানান তিনি। তার আগামীর সকল কার্যক্রমে সাংবাদিকদের পাশে থাকার আহবান জানিয়েছেন। তিনি তার কর্মকাণ্ডের খারাপকে খারাপ এবং ভালোকে ভালো বলে সহযোগিতা করার কথাও বলেছেন এসময়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31