IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সাঁথিয়ায় ডাকাতি হওয়া সাত গরু উদ্ধার, অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

সাঁথিয়ায় ডাকাতি হওয়া সাত গরু উদ্ধার, অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনার সাঁথিয়ায় ডাকাতি হওয়া ৭টি গরু উদ্ধার করেছে পুলিশ। বিদেশী অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার রাতে পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সুপার মহিবুল ইসলাম খাননের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম (প্রশাসন ও অপরাধ) কল্লোল কুমার দত্ত অতিরিক্ত পুলিশ সুপার বেড়া থানার সার্কেল সিদ্দিকুল ইসলাম, ডিবি পরিদর্শক (তদন্ত) কমল কুমার দেবনাথ ও এস আই অসিত কুমার এর যৌথ অভিযানে মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই ডাকাতি হওয়া ৭টি গরু উদ্ধার করে। 

রোববার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মহিবুল ইসলাম জানান।

গ্রেপ্তারকৃতরা হলো-রোকন মোল্লা, সিহাব উদ্দিন, আল আমিন, ফরিদুল ইসলাম, কামরুল ইসলাম ও কোরবান আলী।

গ্রেপ্তারকৃত আসামী রোকন মোল্লার বিরুদ্ধে অস্ত্র, চুরি ডাকাতি ( ১৯) টি মামলা সিহাব উদ্দিনের ৩টি ও আল-আমিনের বিরুদ্ধে অস্ত্র, চুরি ডাকাতি ২টি মামলা রয়েছে।

জানা যায়, ২০ ফেব্রুয়ারি সাঁথিয়া উপজেলার নাগডেমরা ভিটাপাড়া এলাকার খামারী মোতালেব হোসেন সহ ৩জন নিজের জমির বাথানে ১০টি গরু বেঁধে রেখে রাতে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতের পর একদল ডাকাত অস্ত্রের মুখে মোতালেব সহ তিন জনকে ভয়-ভীতি দেখিয়ে হাত-মুখ বেঁধে ১০টি গরু ও ২টি মোবাইল ফোন ডাকাতি করে পালিয়ে যায়।

এ ঘটনায় শনিবার সাঁথিয়া থানায় খামারী মোতালেব একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার পর শনিবার রাতেই অভিযান চালিয়ে পাবনা ও সিরাজগঞ্জের বিভিন্ন স্থান থেকে একটি বিদেশী অস্ত্র, একটি ট্রাক একটি চোরাই মোটর সাইকেল ১টি গুলিসহ বিদেশী অস্ত্র, দেশীয় অস্ত্র, দশটি মোবাইল, নগদ বিশ হাজার টাকা সহ ৬জন ডাকাত ও ডাকাতি হওয়া ৭টি গরু উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news