IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে মধ্যস্থতা করতে প্রস্তুত ইরান : রায়িসি

ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে মধ্যস্থতা করতে প্রস্তুত ইরান : রায়িসি

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য যেকোনো উদ্যোগকে তেহরান স্বাগত জানায়। একইসঙ্গে ইরান এই দুটি দেশের মধ্যে শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছে।

রোববার ইরানের মন্ত্রিসভার অধিবেশনে বক্তৃতা করার সময় এ কথা বলেন তিনি।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, ইরানের পররাষ্ট্রনীতির মৌলিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তেহরান বলদর্পী এবং আত্মসমর্পণের জন্য বল প্রয়োগ- উভয়েরই বিরোধিতা করে। পাশাপাশি সমস্ত জাতির আত্মনিয়ন্ত্রণাধিকারের প্রতি ইরান সমর্থন জানান।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, ভৌগলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার প্রতি ইরান সমর্থন দিলেও তেহরান এটি ভালোভাবেই উপলব্ধি করে যে, গত কয়েক দশক ধরে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সম্প্রসারণবাদিতার কারণে নিরাপত্তা ও উদ্বেগ বেড়েই চলেছে।

মন্ত্রিসভায় দেয়া বক্তৃতায় প্রসিডেন্ট রায়িসি আরও বলেন, “আমরা জোরালোভাবে বিশ্বাস করি কূটনীতি এবং আন্তর্জাতিক রীতি-নীতির প্রতি আন্তরিক আনুগত্যতা চলমান সঙ্কটের দীর্ঘস্থায়ী এবং ন্যায্য পথ দেখিয়ে দিতে পারে।”

গত বৃহস্পতিবার থেকে রাশিয়া ইউক্রেনের ভূখণ্ডে সামরিক অভিযান চালানো শুরু করে। ইউক্রেনের সেনারাও পাল্টা হামলা চালাচ্ছে। এতে বহু প্রাণহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়ে গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news