IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নড়াইলে বাস-সিএনজি সংঘর্ষে ২ জন নিহত

নড়াইলে বাস-সিএনজি সংঘর্ষে ২ জন নিহত

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : নড়াইলে বাস ও সিএনজির মধ্যে সংঘর্ষে মিনি রানী বিশ্বাস (৪০) ও মমতা বিশ্বাস (৫০) নামে দুই নারী নিহত হয়েছেন। নিহত মিনি যশোর জেলার পায়রা ইউনিয়নের সমসপুর গ্রামের হরিচাদ বিশ্বাসের স্ত্রী এবং মমতা বিশ্বাস একই এলাকার সোহাল বিশ্বাসের স্ত্রী।

মঙ্গলবার বিকাল ৩টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের বুড়িখালি নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৩টার দিকে যশোরের অভয়নগর উপজেলার সমসপুর এলাকা থেকে ৫টি সিএনজিযোগে ৩৫-৩৮ জন যাত্রী লোহাগড়া উপজেলার জয়পুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে বুড়িখালি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নড়াইল অভিমুখী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সিএনজির যাত্রীরা আহত হন।

পরে তাদের উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে মিনা রানী বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে মমতা বিশ্বাস মারা যান। এদিকে গুরুতর আহত সিএনজির ড্রাইভার আশরাফকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও সড়ক দুর্ঘটনায় কমপক্ষে আটজন আহত হয়েছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জানান, বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজির দুই নারী যাত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news