IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> পুঠিয়া ইউএনও’র ফোন নম্বর ক্লোন

পুঠিয়া ইউএনও’র ফোন নম্বর ক্লোন

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যবহৃত মুঠোফোন নম্বর (সরকারী) ক্লোন করা হয়েছে। ক্লোন করা ওই প্রতারক চক্রটি নানা সুবিধা দেয়ার কথা বলে ফোন করেছে কয়েকটি প্রতিষ্ঠান।

বিনিময়ে বিকাশের মাধ্যমে অর্থ দাবী করার অভিযোগ উঠেছে। তবে প্রতারক চক্রের ফাঁদে পা না দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামাজিক মাধ্যম ফেসবুকে সর্তক করেছেন।

মঙ্গলবার বিকেলে ফোন নম্বর ক্লোন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাস্মদ আনাছ।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, গত সোমবার থেকে সরকারী নম্বরটি ক্লোন করেছে একটি প্রতারক চক্র। ওই চক্রটি ফোনে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ করছে। আর ইউএনও পরিচয়ে ওই প্রতিষ্ঠানে সরকারী বিভিন্ন অনুদানের প্রতিশ্রুতি দিচ্ছে। সেই সাথে মোবাইল ব্যাংকিং নম্বরে অর্থ দাবী করছে। মঙ্গলবার দুপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নুরুল হাই মোহাস্মদ আনাছ বলেন, ফোন নম্বরটি ক্লোন হওয়ার বিষয়টি আজ দুপুরে লোক মারফৎ অবগত হয়েছি। এরপর সর্ব সাধারণকে সচেতন সর্তক হতে সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছি। ফোন নম্বর ক্লোন করা প্রতারক চক্রের বিষয়ে আইনগত ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31