IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি
Home >> টপ নিউজ >> প্রবাস >> বহুতল ভবনের ছাদে রাশিয়ার রহস্যজনক চিহ্ন

বহুতল ভবনের ছাদে রাশিয়ার রহস্যজনক চিহ্ন

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনে রুশ বাহিনীর হামলা ও বোমা বর্ষণ চলছেই। যত দিন যাচ্ছে ততই বেড়ে যাচ্ছে যুদ্ধের গতি। এমন পরিস্থিতিতে আবারও কি যুদ্ধের নতুন কৌশল ব্যবহার করতে চলেছে রুশ বাহিনী?

ইতোমধ্যেই রাশিয়া পূর্ব ইউক্রেনে ভ্যাকুয়াম অস্ত্র ব্যবহার করেছে। এমনই দাবি ইউক্রেনের। এই পরিস্থিতিতে আরও এক নতুন সংযোজন ঘটেছে ইউক্রেনের বুকে রুশ হামলার কৌশলে।

ইউক্রেনের কিয়েভের কিছু বহুতল ভবনের ছাদে দেখা গেছে রহস্যময় চিহ্ন। লাল রঙ দিয়ে সেই প্লাস (+) চিহ্ন কীসের প্রতীক তা বুঝে উঠতে পারছেন না অনেকেই।

তবে মনে করা হচ্ছে, আকাশথে হামলার সময় এই চিহ্ন দেখেই এগিয়ে যেতে পারে রুশ বিমান। যাতে ওই চিহ্ন দিয়ে বাড়ি বা বহুতলগুলিকে নির্দিষ্ট করা যায়, তার জন্যই এমন ধরনের চিহ্ন তুলে ধরা হচ্ছে।

এ নিয়ে বহু পোস্ট ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাফেরা করছে।

অনেকের মতে, এই চিহ্নই রাশিয়ার হামলার অন্যতম গোপন কৌশল। তবে বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চিহ্নগুলোর ছবি পোস্ট করে কিয়েভবাসীকে সতর্ক করছে সেখানের প্রশাসন।

কিয়েভের প্রশাসন জানিয়েছে, এমন কোনো চিহ্ন দেখলেই যেন নাগরিকরা সতর্ক হন। এছাড়াও এমন চিহ্ন দেখলেই যেন তা কোনোভাবে ঢেকে ফেলার ব্যবকস্থা করা হয়। এই চিহ্নগুলোকে এরিয়াল ক্লু হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, কিয়েভ প্রশাসন জানিয়েছে, যে সমস্ত বহুতল ভবনের ছাদে এমন চিহ্ন দেখা যাচ্ছে সেসব বাড়ির ছাদে যাওয়ার রাস্তা থাকে, তাহলে দ্রুত তা ঢেকে ফেলতে হবে।

সন্দেহ রয়েছে যে এই চিহ্ন দেখেই সেই বহুতলকে টার্গেট করতে পারে রুশ বোমারু বিমান। এছাড়াও বলা হচ্ছে, যদি বাড়ির সামনে কোনও সন্দেহজনক ট্যাগ দেখা যায়, বা ড্রাইভওয়েতে কোনও সন্দেহজনক কিছু দেখা যায়, কিংবা যদি বাড়ির সামনে কোনও অচেনা কারোর বসবাস হয়, তাহলে অবশ্যই যেন প্রশাসনকে খবর দেওয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31