IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> প্রবাস >> টপ নিউজ >> ইউক্রেন যুদ্ধে আমেরিকার ওপর নির্ভরশীল দেশগুলোর জন্য রয়েছে শিক্ষা : সাইয়্যেদ

ইউক্রেন যুদ্ধে আমেরিকার ওপর নির্ভরশীল দেশগুলোর জন্য রয়েছে শিক্ষা : সাইয়্যেদ

ধূমকেতু নিউজ ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইউক্রেনের চলমান পরিস্থিতির জন্য আমেরিকা দায়ী। তিনি লেবাননের রাজধানী বৈরুতে সাবেক হিজবুল্লাহ নেতা সাইয়েদ আব্বাস আল-মুসাভির শাহাদাতের ত্রিশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সম্মেলনের উদ্বোধনী ভাষণে একথা বলেন।

১৯৯২ সালের ১৬ ফেব্রুয়ারি লেবাননের হিজবুল্লাহর অন্যতম প্রতিষ্ঠাতা নেতা সাইয়্যেদ আব্বাস মুসাভি ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় স্ত্রী ও এক ছেলেসহ নিহত হন। শাহাদাতের সময় তিনি হিজবুল্লাহর দ্বিতীয় মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন।

তার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মেলনে সাইয়্যেদ নাসরুল্লাহ আরো বলেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানকে কেউ কেউ সমর্থন করেছেন, কেউ কেউ নিন্দা জানিয়েছেন এবং অনেক আবার নিরপেক্ষ অবস্থান ঘোষণা করেছেন। কিন্তু যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, বিশ্বকে নাড়া দেয়ার মতো এই ঘটনা পর্যালোচনা করে প্রতি মুহূর্ত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, বর্তমানে ইউক্রেনে যা কিছু ঘটছে তার দায় আমেরিকার। কারণ, ওয়াশিংটন এই সংঘাতকে উসকে দেয়ার পাশাপাশি যুদ্ধ প্রতিহত করা ও কূটনৈতিক সমাধানের পথগুলো বন্ধ করে বরং যুদ্ধ শুরু করার মতো পরিস্থিতি সৃষ্টি করেছিল।সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে উসকে দিয়ে সরে পড়েছে আমেরিকা। এই ঘটনায় তাদের জন্য শিক্ষা রয়েছে যারা আমেরিকার ওপর নির্ভর করতে চায়।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলের কর্মকর্তারা দ্বিপক্ষীয় সহযোগিতার আওতায় সম্প্রতি রাশিয়ার কাছে সামরিক সহযোগিতা চাইলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন।ওই অভিযান বর্তমানে চলমান রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news