ধূমকেতু প্রতিবেদক : ৩রা নভেম্বর জেলহত্যা দিবসে উপলক্ষে লক্ষীপুর ভাটাপাড়া কাদের মন্ডলের মোড়ে জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, মানবভোজ বিতরণ ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের বর্ণাঢ্য জীবনীর উপর ডকুমেন্টারী প্রদর্শন করা হয়।
বুধবার সন্ধ্যায় আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনার সুযোগ্যপুত্র মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাসিকের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এসব কর্মসূচির আয়োজন করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রমজান আলী জনি। উপস্থিত ছিলেন রাসিকের ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দুলাল শেখ, সমাজসেবক সোহেল রানা ডলার, মহানগর ছাত্রলীগের সহ সভাপতি পিয়ারুল ইসলাম পাপ্পু, সাংগনিক সম্পাদক সিরাজুম মুবিন সবুজ, নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাইতুল হোসেন, সহ সভাপতি ফায়সাল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অপু মজুমদার, মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বাহারুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক নাবিল হাসান, সহ সভাপতি ও ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তালিব হাসান মুরাদ, নিউ গভঃ ডিগ্রী কলেজ শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি তাহমীদ আহমেদ অনিক ও সাধারণ সম্পাদক নাফিস আহমেদ মারুফসহ ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।


