ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে ৫৯২তম কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তানোর পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ ৫৯২তম কাব স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না।
এসময় উপস্থিত ছিলেন, তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পারিশো দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকমল সাহা।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম প্রমূখসহ বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণগণ।
অনুষ্ঠানে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।


