IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> মেয়র লিটনের সাথে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দের সাক্ষাৎ

মেয়র লিটনের সাথে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ধূমকেতু প্রতিবেদক : মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাজশাহী জেলা ইউনিট নব নির্বাচিত সদস্যগণ রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

পরে নির্বাহী কমিটির সভা রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাজশাহী জেলা ইউনিটের সভাপতি মাহমুদ হাসান ফয়সল ও সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মিঠু।

সভায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাজশাহী জেলা ইউনিটের পক্ষ থেকে উত্তর বংগের মুক্তিযুদ্ধের চেতনার প্রাণপুরুষ এএইচএম কামারুজ্জামানের সুযোগ্য সন্তান এএইচএম খায়রুজ্জামান লিটনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

সভায় মহান মুক্তিযুদ্ধের অগ্নিঝরা মার্চ মাসে ঐতিহাসিক ৭ মার্চ, জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস ১৭ মার্চ এবং মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ ২০২২ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে মুক্তিযোদ্ধা সংসদের সাথে সমম্বয় করে কর্মসূচী পালনের এবং সাংগঠনিক ও বিবিধ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাজশাহী জেলা ইউনিট সহ সভাপতি মাসুদ আখতার শিশির, শরীফ উদ্দিন তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক তৌহিদ জামিল, সহ সাংগঠনিক সম্পাদক আশিকুর রায়হান শুভ।

আরও উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক আহসান আলী, সমবায় ও প্রকল্প সম্পাদক গৌতম সরকার, সমাজ কল্যান সম্পাদক নাফিজ হাসান খান, আইন হিসাব ও নিরীক্ষা সম্পাদক এস.এম. জলি, সম্মানিত সদস্য মঞ্জুর রহমান তোতা, দুলাল মিয়া, সোহেল রানা, আব্দুল্লাহ আল মুক্তাদির।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31