IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> আত্রাইয়ে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, গ্রেপ্তার ৩

আত্রাইয়ে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, গ্রেপ্তার ৩

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর আত্রাইয়ে ১২ শতক জমিজমার বিরোধে জেরে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আহত কৃষক আব্দুর সবুর (৪০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনায় নিহতের পক্ষে থানায় মামলা দায়ের করলে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। আটককৃতরা হলেন, মোজাম্মেল হক, জিন্নাতুন মিনি ও মাজেদা বিবি।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার জয়সাড়া গ্রামে দুই পক্ষে মধ্যে দেশীয় অস্ত্র ও লোঠিসোডা নিয়ে ব্যাপক সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের ১২ জন আহত হন। আহতদের মধ্যে ৯ জনকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আব্দুস ছামাদ, আব্দুস সবুর এবং বাধনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই রামেকে নেওয়ার পথে আব্দুর সবুর মারা যান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়সাড়া গ্রামের আব্দুস ছামাদ ও মোজাম্মেল হক তারা একই বংশের কাকাতো ভাই। এই বংশের হওয়ায় তাদের মধ্যে বসতবাড়ির ১২ শতক জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকেলে মোজাম্মেল হক বিরোধপূর্ণ ওই সম্পত্তি দখল করতে গেলে আব্দুস ছামাদ ও তার লোকজন বাধা দেন। এ সময় দুই পক্ষে মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোডা নিয়ে ব্যাপক সংঘর্ষ হয়। এতে ১২ জন আহত হন। আহতদের মধ্যে আব্দুস ছামাদ, গোলাম মোস্তফা, আব্দুর সবুর, বাধন সাহ, আব্দুল বারিক, বেদারুন নেছা, মোজাম্মেল হক, জিন্নাতুন মিনি ও মাজেদা বিবি গুরুত্বর আহত অবস্থায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাঁকি আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে আব্দুস ছামাদ, আব্দুস সবুর এবং বাধনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই রামেকে নেওয়ার পথে আব্দুর সবুর মারা যান। আব্দুস ছামাদ এবং বাধনকে রামেকে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। নিহতের পক্ষে থানায় একটি মামলা দায়ের করা হলে রাতেই মোজাম্মেল হক, জিন্নাতুন মিনি ও মাজেদা বিবিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news