IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম

সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম

ধূমকেতু প্রতিবেদক : সপ্তার ব্যবধানে নগরীর বাজারগুলোতে বেড়েছে মাছ ও মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। মাছ ও মাংসসহ বাড়ল আটা-ময়দাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম।

ব্যবসায়ীরা বলছেন, গত এক সপ্তাহে আটা ও ময়দার দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে। বাণিজ্যিক খামারে চাষ করা বিভিন্ন মাছের দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৫০ টাকা। নদী ও খাল-বিলের মাছের দাম অন্য সময়ের চেয়ে কেজিতে ১০০ থেকে ২০০ টাকা বেশি চাইছেন বিক্রেতারা।

এদিকে, বাজারের সব দোকানে খোলা সয়াবিন ও পাম তেল পাওয়া যাচ্ছে না। কাঁচাবাজার বাজারে শুক্রবার খোলা সয়াবিন তেল বিক্রি করতে দেখা যায়নি। তবে কোনো কোনো দোকানে পাম সুপার তেল বিক্রি করতে দেখা যায়। বিক্রেতারা প্রতি কেজি পাম তেল ১৮০ টাকা ও প্রতি লিটার ১৬২ টাকায় বিক্রি করছিলেন। সরকার নির্ধারিত দাম ১৩৩ টাকা।

গতকাল শুক্রবার গরুর মাংস ৫৮০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়। গত মাসেও এই দর ৫০০ থেকে ৫৫০ টাকা ছিল। গোলাম মোর্তজা গোশত বিতানের বিক্রেতা জনি বলেন, নিজেরা চার-পাঁচটা গরু জবাই করি। তাই কম দামে বেচতে পারছি। ব্রয়লার মুরগির দাম কমেনি। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকা। বাজারে পাঙাশ মাছের কেজি ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়।

বিক্রেতারা বলছেন, কিছুদিন আগেও এই মাছের কেজি ছিল ১২০ থেকে ১৩০ টাকা। ২৪০ থেকে ২৫০ টাকা কেজিতে বিক্রি হওয়া মাঝারি আকারের রুই, কাতল, মৃগেল ও কালবাউশের দাম এখন ২৮০ থেকে ৩২০ টাকা। দাম বেড়েছে আটা ও ময়দারও।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31