IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩
Home >> জাতীয় >> লিড নিউজ >> বাংলাদেশ জাতিসংঘের সদস্য, কর্মচারী না : মান্নান

বাংলাদেশ জাতিসংঘের সদস্য, কর্মচারী না : মান্নান

ধূমকেতু নিউজ ডেস্ক : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‌‌‌‘বাংলাদেশ জাতিসংঘের সদস্য, কর্মচারী না। ভোট দেওয়া না দেওয়ার হিসেব আমরা করব আমাদের দেশের স্বার্থের কথা চিন্তা করে। মূলত দেশের স্বার্থের কথা চিন্তা করে রাশিয়া-ইউক্রেন ইস্যুতে আমরা ভোট দিইনি। শুধু আমরা একা নই, আরও অনেক রাষ্ট্র আমাদের সঙ্গে একই অবস্থানে গিয়ে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে।’

শনিবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সুবর্ণজয়ন্তী চত্বর ও আভ্যন্তরীণ রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন শেষে মন্ত্রী এইসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধ পছন্দ করেন না। আমরা রাশিয়া-ইউক্রেনের কাছে আবেদন করেছি আপনারা শান্তিপ্রিয় অবস্থানে গিয়ে সমঝোতা করুন। বাংলাদেশ যতটুকু পারে সাহায্য করবে।’

বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘বিএনপি বিদায় ঘণ্টা বলার কে? বিদায় ঘণ্টা হচ্ছে বাংলাদেশের মানুষের হাতে। আওয়ামী লীগের যদি বিদায় ঘণ্টা বেজে যায় তাহলে আমরা বিদায় নিয়ে নিব। জনগণের ভোটে আমরা ক্ষমতায় এসেছি, জনগণ ভোট না দিলে আমরা ক্ষমতা ছেড়ে চলে যাবো। সুতারাং হুমকি ধামকি দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। আওয়ামী লীগ কারো হুমকিকে ভয় পায় না।

এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তাদির আহমদ প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31