IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ নীরবে অশ্রুপাত করছে : রিজভী

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ নীরবে অশ্রুপাত করছে : রিজভী

ধূমকেতু নিউজ ডেস্ক : দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণি নীরবে অশ্রুপাত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, করোনার অভিঘাতে বিপর্যস্ত মানুষ জীবনযুদ্ধে পরাজিত সৈনিকের মতো ধুঁকছে। অল্প দামে পণ্য বিক্রির সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকের পাশে লাইনে বুভুক্ষ মানুষের মিছিল চলছে। মধ্যবিত্তরা টিসিবির ট্রাকের পেছনে ছুটছে আর নিম্নবিত্ত, গরিব, অতি গরিব, দারিদ্র্য সীমার নিচের লোকজন অর্ধাহারে-অনাহারে কঙ্কালসার হচ্ছে।

বর্তমান সরকারের ১৩ বছরে দেশের মানুষের ক্রয়ক্ষমতা প্রায় তিনগুণ বেড়েছে- তথ্যমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ক্রয় ক্ষমতা বেড়েছে শুধুমাত্র আওয়ামী লোকদের, এ কথাটি তথ্যমন্ত্রী এড়িয়ে গেছেন। লুটেরাদের খনিতে বসে নিম্ন ও মধ্যবিত্তের মুখ ঢেকে টিসিবির গাড়ির পেছনে ছোটার দৃশ্য তিনি দেখতে পান না, ক্ষুধার্ত মানুষের বোবাকান্নাও শুনতে পান না।

তিনি বলেন, মন্ত্রীদের কথাবার্তায় প্রমাণিত হয়, সরকার নিজেই দুর্নীতিবাজদের একটা সিন্ডিকেট। সেই কারণেই তারা পরিশীলিত রাষ্ট্রনেতাদের মতো কথা বলেন না। হরিলুটের সরকার জনগণের ‘কালেক্টটিভ ফিউচার’ বরবাদ করছে। দুর্নীতির বৃদ্ধি বিকাশের আদর্শস্থল হচ্ছে আওয়ামী লীগ।

দেশ যেন এখন মগের মুল্লুক মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, কোথাও কোনো জবাবদিহিতা নেই। দুর্নীতি, লুটপাট, অনাচার ও অবিচার চলছে বল্গাহীন। দ্রব্যমূল্যের বাজারে আগুন লাগার ফলে জনগণের যখন নাভিশ্বাস অবস্থা, তখন মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো অসহ্য অস্বাভাবিকভাবে বেড়েছে জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের দাম। বাড়ানো হয়েছে গণপরিবহনের ভাড়া।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31