ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৩১ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৪ মার্চ) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৭ জন, তানোর থানা ৬ জন, মোহনপুর থানা ৫ জন, বাগমারা থানা ১ জন, দুর্গাপুর থানা ১ জন, পুঠিয়া থানা ৮ জন ও চারঘাট মডেল থানা ৩ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৩ জনকে মাদকদ্রব্যসহ ১০ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, তানোর থানা পুলিশ আজিজুল ইসলাম ওরফে বাচ্চু (৩৩) কে ২ গ্রাম হেরোইন, শ্রী বিজয় টুডু (৩৭) কে ১০লিটার চোলাইমদ, অনিল টুডু (৪৭) কে ১০লিটার চোলাইমদ ও মামুনুর রশিদ ওরফে মামুন (৩২) কে ১০লিটার চোলাইমদসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ জোসনা (৩০) কে ১৮লিটার চোলাইমদ, ইয়াকুব আলী ওরফে মিলন (৩২), মুকলেছুর রহমান (৪৩), আজাহার আলী (৫৪) ও আতিকুর রহমান (২২) কে ১০গ্রাম হেরোইনসহ আটক করে।
অপরদিকে, পুঠিয়া থানা পুলিশ রহিদুল ইসলাম (৩৫) কে ৩ গ্রাম হেরোইনসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ শাকিল আলীকে ২৫০ গ্রাম হেরোইনসহ আটক করে। ডিবি পুলিশ রাজশাহী পুঠিয়া থানা এলাকা হতে হাবিবুর রহমান হাবিব (৪৪) ও জুয়েল রানা (৩৫) কে ৩৪ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


