IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চট্টগ্রামে নেতাকর্মীদের কথা শুনতে আসছে কেন্দ্রীয় নেতারা

চট্টগ্রামে নেতাকর্মীদের কথা শুনতে আসছে কেন্দ্রীয় নেতারা

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় নির্বাচনের আগে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক বিরোধ নিরসন ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে জেলা সফরে চট্টগ্রাম আসছে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক টিম। কেন্দ্রীয় নেতারা শুনবেন তৃণমূলের নেতাকর্মীদের অভাব-অভিযোগের কথা।

আগামী ১৫ ও ১৬ মার্চ নগরের জিইসি কনভেনশন সেন্টারে কেন্দ্রীয় শীর্ষ নেতাদের উপস্থিতিতে ধারাবাহিক ভাবে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও উত্তর জেলা আওয়ামী লীগের তৃণমূলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। দিনব্যাপী অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের তৃণমূলের প্রতিনিধি সভায় তৃণমূলের ৩ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন।

জানা যায়, আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে দক্ষিণ জেলা আওয়ামী লীগের তৃণমূলের প্রতিনিধি সভা। ১৬ মার্চ হবে উত্তর জেলা আওয়ামী লীগের তৃণমূলের প্রতিনিধি সভা।

সভায় উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

এ ব্যাপারে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, জিইসি কনভেনশন সেন্টারে সকাল ৯টা থেকে শুরু হবে তৃণমূলের প্রতিনিধি সভা। এই প্রতিনিধি সভায় তৃণমূলের ৩ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন। সভায় জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী, পৌরসভা, ইউনিট, ওয়ার্ড কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকগণ, আওয়ামী লীগের প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের ২০ জন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন সভায়। এ ছাড়াও নৌকা প্রতীকে নির্বাচিত আওয়ামী লীগের জনপ্রতিনিধিগণ (উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান) উপস্থিত থাকবেন।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম জানান, ৯ মার্চ উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা হওয়ার কথা থাকলেও ভেন্যু না পাওয়ায় তারিখ পেছানো হয়। ১৬ মার্চ সভায় জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটি, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী উপস্থিত থাকবেন। তৃণমূলের নেতা-কর্মীদের চাঙা করতে এই সভা আয়োজন করা হয়েছে।

এদিকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন জানান, জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা প্রত্যেক জেলা সফরে আসছেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভা হবে ২২ মার্চ। ইতিমধ্যে প্রায় ১০০টি ইউনিটের সম্মেলন সম্পন্ন হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news