IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নারায়ণগঞ্জের ত্বকী হত্যার ৯ বছরেও দাখিল হয়নি অভিযোগপত্র

নারায়ণগঞ্জের ত্বকী হত্যার ৯ বছরেও দাখিল হয়নি অভিযোগপত্র

ধূমকেতু নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের বহুল আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৯ বছর। এ হত্যার আট বছরেও আদালতে অভিযোগপত্র দাখিল করতে পারেনি তদন্তকারি সংস্থা। অভিযোগপত্র দাখিলসহ বিচারকার্য শুরুর দাবি নিহতের পরিবারের।

২০১৩ সালের ৬ মার্চ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ‘ও’ লেভেল পড়ুয়া ত্বকী। নিখোঁজের দু’দিন পর নগরীর চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীর কুমুদিনি খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় ত্বকীর বাবা রফিউর রাব্বি অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি পুলিশ তদন্ত করলেও ত্বকীর বাবার আবেদনে উচ্চ আদালতের নির্দেশে র‌্যাব মামলাটি তদন্ত করে। পুলিশ ও র‌্যাব ত্বকী হত্যাকাণ্ডে জড়িত ৫ আসামিকে গ্রেপ্তার করে। এর মধ্যে সুলতান শওকত ভ্রমর ১৬৪ ধারায় জবানবন্দি স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।

২০১৪ সালের ৫ মার্চ র‌্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল জিয়াউল আহসান জানিয়েছিলেন, খসড়া চার্জশীট প্রস্তুত, শীঘ্রই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। কিন্তু হত্যাকাণ্ডের ৮ বছর শেষ হয়ে ৯ বছরে পড়লেও এই মামলায় আদালতে অভিযোগপত্র দায়ের করেনি র‌্যাব।

ত্বকী হত্যাসহ নারায়ণগঞ্জের সব হত্যাকাণ্ডের বিচার চান নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি।

মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচারের দাবিতে নয় বছর যাবত নানা কর্মসূচি পালন করছে ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’, সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন। ত্বকী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন সাংস্কৃতিক কর্মীরা।

প্রসঙ্গত, প্রকৌশলী হয়ে পৃথিবীকে আলোকিত করার স্বপ্ন ছিল ত্বকীর। এ লেভেল প্রথম পর্বের পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পায় সে। মেধাবী এ শিক্ষার্থী ছবি আঁকা, কবিতা লেখা আর বই নিয়ে ব্যস্ত থাকত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news