IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ

দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক, রাবি : চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বৃদ্ধি এবং সরকারের সীমাহীন দুর্ণীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।

রোববার (৬ মার্চ) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

এসময় বিভিন্ন প্লেকার্ড প্রদর্শনীর মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। আহ্বায়ক সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে সিনিয়র যুগ্ন আহবায়ক রাশেদ আলী, সরদার জহুরুল, মেহেদি হাসান, শফিকুল ইসলাম, বুলবুল রহমান, আহসান হাবিব, মাহমুদুল মিঠু, জহির শাওন, সম্রাট আব্দুল লতিফ, মারুফ হোসেন, এম এ তাহের সহ আহ্বায়ক সদস্যসহ বিভিন্ন হলের অর্ধশতাধিক নেতাকর্মী বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন।

সদস্য সচিব সামসুদ্দিন চৌধুরী সানিনের সঞ্চলনায় রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘অবৈধ সরকারের দুর্নীতির কারনে আজ দ্রব্যমূল্য দাম বৃদ্ধি পেয়েছে। মধ্যবিত্ত গরীব মানুষের ঘরে ঘরে চাপা কান্না, তাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। তারা সংসার চালাবে, না তাদের সন্তানের লেখাপড়া খরচ চালাবে। অনেক ছাত্র অভাবের তাড়নায় পড়াশুনা বাদ দিয়ে কৃষি কাজ-দিন মুজুর কাজ করছে। আমরা মনে করি এই ব্যর্থতার জন্য এই সরকারের পদত্যাগ করা উচিত।

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম মাহমুদুল হাসান মিঠু বলেন, ‘খাদ্য হলো মানুষের মৌলিক অধিকার। রাষ্ট্রের দায়িত্ব নিম্নবিত্ত-মধ্যবিত্তের কথা চিন্তা করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এই খাতে পর্যাপ্ত ভর্তুকি দিয়ে তথাকথিত বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা। কিন্তু এই জনবিচ্ছিন্ন সরকার,কতিপয় ব্যবসায়ীর স্বার্থ রক্ষায় এদেশের আপামর জনতাকে শোষণ করছে।

তিনি আরো বলন, সম্প্রতি রাজশাহীতে, ১০০ কোটি টাকা ব্যয়ে ০৫ দিন ব্যাপী ভারত-বাংলাদেশ যৌথ সাংস্কৃতিক সম্মেলন হয়েছে যেটা এই ক্ষুধা দারিদ্রে জর্জরিত সময়ে বিলাসিতা। আমি বাচলে আমার সংস্কৃতি বাচবে। সুতরাং আগে আমার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগাম টানতে সরকারের ভূমিকা হবে জনবান্ধব,কিন্তু তাদের আমোদ ফূর্তির ব্যয় যদি রাষ্ট্রীয় কোষাগার থেকে করতে হয় তাহলে সেটা কাম্য নয়’।

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এ তাহের বলেন, ‘বর্তমান সরকারের আমলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য যে হারে বেড়েছে তা আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় তাদের এখন খেয়ে পরে বেঁচে থাকাটাই এক চ্যালেঞ্জ হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে মধ্যবিত্তরা বেশি হিমসিম খাচ্ছে। এই সরকার আসলে সাধারণ মানুষের ভোটে নির্বাচিত নয় বলেই তাদের দুঃখ কষ্ট বুঝে না। অবিলম্বে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জোর দাবী জানাই।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31