IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাসিকের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত

রাসিকের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় নগর ভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে সিটি কাউন্সিলরবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর রাসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জ্ঞাপন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতাসহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, নগরভবন মসজিদের পেশ ইমাম আবুল খায়ের।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমীর আহম্মদ মামুন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন।

এছাড়াও ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা বেগম, ৮নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, সচিব মশিউর রহমান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নুর-ই-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান সহ সকল শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার সঞ্চালনা করেন সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু।

এছাড়াও দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে নগরভবনসহ ওয়ার্ড কার্যালয় ও কর্পোরেশন কর্তৃক নিয়ন্ত্রিত স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭১ সালের ৭ মার্চে প্রদত্ত ঐতিহাসিক ভাষণ রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ মোড় ও স্থানসমূহে দিনব্যাপী প্রচার করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31