ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সোমবার (৮ মার্চ) সকাল ১০ টায় বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচী পালন শেষে ১১টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় নারী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম।
সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম মিলি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির তোতা, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রাফিজা তাবাসুম জিনিয়া, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বরজাহান আলী পিন্টু প্রমূখ।


