ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ১৭ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
সোমবার (৭ মার্চ) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ১ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ৪ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১০ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৯ গ্রাম হেরোইন, ৩০০ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


