ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে।
সোমবার (৭ মার্চ) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, তানোর থানা ১ জন, মোহনপুর থানা ৪ জন, বাগমারা থানা ২ জন, দুর্গাপুর থানা ১ জন, চারঘাট মডেল থানা ২ জন ও বাঘা থানা ৪ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ৫ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মোহনপুর থানা পুলিশ তাছের আলী (৪৬) কে ৩ বোতল ফেন্সিডিল ও রইচ উদ্দিন (৪৫) কে ৮ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ আটক করে।
অপরদিকে, বাগমারা থানা পুলিশ আব্দুর রাজ্জাক মন্ডল (২৯) কে ৩০গ্রাম গাঁজাসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ সৈকত হোসেন (২১) কে ২০গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


