IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চলন্ত লঞ্চ থেকে নারীর নদীতে ঝাঁপ

চলন্ত লঞ্চ থেকে নারীর নদীতে ঝাঁপ

ধূমকেতু নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের রেল ব্রিজ এলাকা অতিক্রম করার সময় ঢাকা থেকে বরিশালগামী চলন্ত লঞ্চ থেকে এক নারী নদীতে ঝাঁপ দিয়েছেন। তবে লঞ্চের কর্মচারীদের সহায়তায় ওই নারীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পারাবাত-১০ লঞ্চে ঘটনাটি ঘটে। বরিশালের চরমোনাই এর ওই নারী আত্মহত্যার চেষ্টা করছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম বলেন, নদীতে ঝাঁপ দেয়ার আগ মুহূর্তে স্বামীর সঙ্গে ফোনে কথা বলছিলেন ওই নারী। একপর্যায়ে স্বামীর সঙ্গে ঝগড়া শুরু হয় তার। এর কিছুক্ষণ পর চার বছরের সন্তানসহ লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিতে যায়। এ সময় ওই নারীর মা শিশুটিকে টেনে ধরলে, সন্তানকে ছেড়ে দিয়ে নদীতে ঝাঁপ দেন তিনি।

শহিদুল আরও জানান, নারীর এ ঘটনায় যাত্রীরা লঞ্চ থামাতে বলেন। লঞ্চ থামিয়ে আধা ঘণ্টার চেষ্টায় সেই নারীকে উদ্ধার করে লঞ্চের কর্মচারীরা।

ঘটনার সত্যতা স্বীকার করে লঞ্চের সুপারভাইজার নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ট্রলার নিয়ে ওই নারীকে উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ডের কর্মকর্তা শাহাজুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধের কারণে এ ঘটনা ঘটিয়েছে ওই নারী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news