ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় উপজেলা চত্ত্বর হতে একটি র্যালী বের হয়ে রাজশাহী–নওগাঁ মহা সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে মোহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে অগ্নি নির্বাপক কৌশল দেখানো হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা”।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড আব্দুস সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল কুমার মালাকার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা ও কর্মচারীগণ প্রমুখ।


