IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> পবায় ১০ দরিদ্র উপকারভোগীর মাঝে খাবার সামগ্রী বিতরণ

পবায় ১০ দরিদ্র উপকারভোগীর মাঝে খাবার সামগ্রী বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির আয়োজনে পবায় ১০ জন লক্ষিত দরিদ্র উপকারভোগীর মাঝে বৃহস্পতিবার মুদির দোকানের মালামাল বিতরণ করা হয়।

পবা এপি অফিস প্রাঙ্গনে এসব সামগ্রী বিতরণ করা হয়। দরিদ্রদের আয় বৃদ্ধির জন্য ও তাদের স্বাবলম্বীকরণের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপি এ উদ্যোগ নেয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে দোকানের মালামাল বিতরণ করেন পবা উপজেলার ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশর রাজশাহী অঞ্চলের সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন।

প্রোগ্রাম অফিসার রতন কুমার ভৌমিক এর সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন বলেন ‘‘এলাকার হতদরিদ্রদের উন্নয়ন ও শিশু সুরক্ষার জন্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমি ওয়ার্ল্ড ভিশনের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করি।’’ এছাড়াও তিনি উপকারভোগীদের প্রাপ্ত উপকরণ দিয়ে ব্যবসা চালিয়ে যাওয়ার উৎসাহ ও অনুপ্রেরণা দান করেন।

১০ জন সুফল ভোগীর প্রত্যেকে ১৯ হাজার ২শত নিরানব্বই টাকার মালামাল পেয়েছেন। যারমধ্যে চিনি ৫০ কেজি, চাল (২৮) ২৫ কেজি, আটা ৩৭ কেজি, সয়াবিন তেল (১লি-৬ বোতল), সয়াবিন তেল (১/২ লি-১২বোতল), রাধুনি সরিষার তেল ১০০ মিলি-২৪ বোতল, মুশুর ডাল-২৫ কেজি, প্যারাসুট নরিকেল তেল১০০ মিলি-৬ বোতল, প্যারাসুট নরিকেল তেল ৫০ মিলি-১২ বোতল, লবন ১কেজি ২৫ প্যাকেট, লবন ১/২ কেজি ৫০ প্যাকেট, লাইফবয় সাবান-১২টি, লাক্স সাবান-১২টি, চাকা ডিটারজেন্ট ৫০০গ্রা:১২ প্যা:, রিন ডিটারজেন্ট ৫০০গ্রা:-৬ প্যাকেট, চাকা লন্ড্রি সাবান ১৩০ গ্রা:-২৪ প্যাকেট, টুথপেষ্ট ১০০ গ্রাঃ ২৪ পি ও এনার্জি প্লাস বিস্কুট-৬০ গ্রা: ৪৮ পি।

উল্লেখ্য যে, ১০ জন সুফল ভোগীর প্রত্যেকে ১৯ হাজার ২শত নিরানব্বই টাকা করে মোট ১ লক্ষ ৯২ হাজার ২শত নব্বই টাকার মুদির দোকানের মালামাল বিতরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31