ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : আজারবাইজানের বাকু বিশ্ববিদ্যালয়ের ল’বিভাগের বাংলাদেশী শিক্ষার্থী রিয়া ফেরদৌসি (৩৩) খুন হওয়ার ১৫ দিন পর বাড়িতে লাশ এসেছে। তার লাশ ঘিরে স্বজনদের আহাজারি শুরু হয়।
নিহত শিক্ষার্থী রিয়া ফেরদৌসি রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরের কাঠালবাড়িয়া গ্রামের আবু বক্করের মেয়ে। পরিবারে ৫ সন্তানের মধ্যে রিয়া ৪র্থ। গত ২৩ ফেব্রুয়ারী আজারবাইজান সময় সকাল ১০ টার দিকে রিয়া স্থানীয় বখাটেদের হাতে হত্যাকান্ডের শিকার হোন।
এদিকে বৃহস্পতিবার (১০ মার্চ) রাত ৮টার দিকে একটি অ্যাম্বুলেন্স যোগে ঢাকা বিমান বন্দর থেকে তার লাশ আনা হয়। তার লাশ আসার খবর পেয়ে বিকাল থেকে এলাকার লোকজন জড়ো হতে থাকে তার বাড়িতে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহত রিয়ার ভাই ফরমান আলী। তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর কান্দ্রা গ্রামে দাদার বাড়ির পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, গত বছর আজারবাইজানের বাকু বিশ্ববিদ্যালয়ে ল’বিভাগে ভর্তি হয় রিয়া। সেখানে লেখাপড়ার পাশাপাশি একটি রেস্টুরেন্টে পারটাইম চাকুরি নেয়। রেস্টুরেন্টে যাতায়াতের সময় স্থানীয় কিছু বখাটে যুবক তাকে প্রতিনিয়ত উত্যাক্ত করতো।
তাদের কুপ্রভাবে রাজি না হওয়ায় গত ২৩ ফেব্রুয়ারী সকালে দিকে রিয়াকে তুলে নিয়ে যায়। এরপর তার হাত-পা ভেঙ্গা অবস্থায় লাশ উদ্ধার করেনন সেখানকার পুলিশ।


