ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ ইন্সটিটিউট অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনলোজী (আইআইসিটি) আয়োজিত ১০-১১, মার্চ দুই দিনব্যাপী তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়ামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।
শুক্রবার (১১ মার্চ) দুপুর সাড়ে ৩ টায় সিএসই সেমিনার রুমে অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়ামের প্রধান পৃষ্ঠপোষক ও রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. নজরুল ইসলাম মন্ডল।
এছাড়াও বক্তব্য রাখেন তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়ামের আয়োজক কমিটির সভাপতি ও আইআইসিটি পরিচালক অধ্যাপক ড. সেলিম হোসেন, তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়ামের আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও আইআইসিটি সহযোগী পরিচালক অধ্যাপক ড. মাসুদ রানা।
সমাপনী অনুষ্ঠানে রুয়েটের বিভিন্ন অনুষদের ডীন, পরিচালক, বিভাগ/শাখা প্রধানবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বিভিন্ন সেশনে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলেন দেন তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়ামের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।


