IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মা ও দুই ছেলে নিহত

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মা ও দুই ছেলে নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকার ধামরাইয়ে গত রাত সাড়ে ১০টায় সিএনজি-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা ও দুই ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো একজন।

মৃতরা ধামরাইয়ের বাড়ারিয়া এলাকার নাসির উদ্দিনের স্ত্রী পিয়ারা বেগম (৫০) তার দুই ছেলে আখতার উদ্দিন হাসিব (২৪) ও ছোটন খান (১৮)। তারা সিএনজিযোগে ঢুলিভিটা যাচ্ছিল বলে জানা গেছে। এসময় সিএনজি চালক আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাইভেটকারের চালক পালিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পিয়ারা বেগম তার দুই ছেলেকে নিয়ে আত্মীয় বাড়ি যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে সিএনজিযোগে ঢুলিভিটায় রওনা হন। তারা ধামরাই ধানতারা সড়কের ঢুলিভিটা মমতাজ ডায়াবেটিস হাসপাতালের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ছোটন খানকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত পিয়ার বেগম ও তার অপর ছেলে নাসিব খানকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক তাদেরকেও মৃত ঘোষণা করেন।

ধামরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা জানান, ধামরাইয়ে স্বাস্থ কমপ্লে­ক্সে একজন মারা যান ও বাকী দুইজন আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহেতর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সূত্র: বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news