IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> দুর্গাপুর থানার ওসির তৎপরতায় জনমনে প্রশান্তি

দুর্গাপুর থানার ওসির তৎপরতায় জনমনে প্রশান্তি

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : পুলিশ জনতা হাতে হাত, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জনগণের মাঝে পুলিশের সেবা দিতে রাজশাহীর দুর্গাপুর থানার নবাগত ওসি হাশমত আলী অগ্রণী ভূমিকা পালন করছেন।

তিনি এ থানায় যোগদানের পর থেকেই মাদক নিয়ন্ত্রন ও সব ধরনের অপরাধ রোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দুর্গাপুর থানাবাসীর দীর্ঘদিনের দাবি থানাকে দালাল ও তদবির মুক্ত করা বিষয়ে তিনি সাহসী কঠোর ভূমিকা পালন করে থানাকে দালাল ও খুষ মুক্ত করেছেন তিনি। যদিও তিনি থানা দালাল ঘুষ মুক্ত ঘোষণার পর থেকেই স্থানীয় একটি মহল ওসি হাশমত আলী বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তাতে তার পথ রুদ্ধ হয়নি, বরং আরও জোরালো গতিতে চলছে তার কার্যক্রম।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাশমত আলী ২০২০ সালের ১৩ নভেম্বর দুর্গাপুর থানায় যোগদান করেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের পাশাপাশি মাদক ব্যবসায়ী গডফাদারদের আটকের জন্য সাড়াশি অভিযান পরিচালনা করেন।

এদিকে দুর্গাপুর থানার বর্তমান ওসি হাশমত আলী সার্বিক তৎপরতায় জনমনে প্রশান্তি ফিরেছে। একের পর এক মাদক সম্রাটদের আটকে সাধারণ মানুষ সস্থি প্রকাশ করেছেন। এলাকার সচেতন মহল সব সময়ই মাদকের বিরুদ্ধে এরকম জিরো টলারেন্স আশা করেন।

দুর্গাপুরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে ওসি হাশমত আলী বলেন, দুর্গাপুর বাসীর গর্ব করার মত অনেক কিছু আছে। তার মধ্যে, কিছু অসাধু মাদক ব্যাবসায়ীদের কারণে দুর্গাপুরের সুনাম নষ্ট হচ্ছে। আর তিনি এজন্য সব সময়ই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে চান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতার কারনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া পূর্বের ন্যায় এখন আর প্রকাশ্যে নারীদের ইভটিজিং, চুরি, চালকদের আহত করে মোটরসাইকেল ছিনতাইয়ের মত ঘটনাগুলো আর নেই। গর্ব করার মত দুর্গাপুর গড়তে তিনি সাংবাদিক এবং সচেতন দুর্গাপুর বাসীর কাছে থেকে সুষ্ঠু ও সুপরিকল্পিত দিক নির্দেশনা আশা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31