IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইউক্রেন ইস্যুতে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে : লুকাশেঙ্কোকে পুতিন

ইউক্রেন ইস্যুতে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে : লুকাশেঙ্কোকে পুতিন

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন এবং তার দেশের মধ্যকার আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। ইউক্রেনে যখন রাশিয়ার সামরিক অভিযান তৃতীয় সপ্তাহের পড়েছে তখন এ তথ্য জানালেন পুতিন।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পাশাপাশি কিয়েভের কর্মকর্তাদের সঙ্গে সংকট নিরসনের উপায় নিয়েও আলোচনা করছে মস্কো।

শুক্রবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে এ তথ্য জানান পুতিন।

তিনি বলেন, “আমাদের আলোচকরা কিছু ইতিবাচক পরিবর্তনের কথা জানিয়েছেন আমাকে।” ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে এখন রুশ কর্মকর্তাদের প্রায় নিয়মিত আলোচনা হচ্ছে বলেও তিনি জানান।

পুতিন বলেন, তিনি নিজেই লুকাশেঙ্কোকে আলোচনার অগ্রগতি সম্পর্কে অবহিত করবেন।

তুরস্কের আন্তালিয়া শহরে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে মুখোমুখি বৈঠকের একদিন পর পুতিন এই মন্তব্য করলেন। আন্তালিয়া শহরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে এমন গুরুত্বপূর্ণ বৈঠক হলেও তা কোনো ফলাফল শেষ হয়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে দু দেশের তুলনামূলক জুনিয়র কর্মকর্তারা কয়েক দফা বৈঠক করেছেন। এসব বৈঠক যুদ্ধ বন্ধে সরাসরি ভূমিকা না রাখলেও ইউক্রেনের বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য যুদ্ধবিরতি এবং মানবিক করিডোর প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে।

রাশিয়া বলছে, তারা যে চার দফা শর্ত দিয়েছে ইউক্রেন তা মেনে নিলেই মস্কো যুদ্ধ বন্ধ করবে। রাশিয়ার সামরিক অভিযানের ফলে এ পর্যন্ত ইউক্রেন থেকে ২০ লাখের বেশি মানুষ শরণার্থী হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news