ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫ এর নয়া অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-৫ রাজশাহীর সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় র্যাব-৫ এর অধিনায়ক বলেন, সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নিমূলে গণমাধ্যমের ভূমিকা অনেক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমি রাজশাহীর সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।
এসময় তিনি সাংবাদিকদের সাথে পরিচিত হন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছুরিকাঘাত করার সাথে জড়িত দু’জন আটক হওয়াদের বিষয়ে প্রেস ব্রিফিং করেন।
সংবাদ সম্মেলনে র্যাব-৫ এর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার র্যাব-৫ এর ১৬ তম অধিনায়ক হিসেবে যোগদান করেছেন।


