IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় সড়ক দুর্ঘটনায় ট্রাক্টর শ্রমিক নিহত

মান্দায় সড়ক দুর্ঘটনায় ট্রাক্টর শ্রমিক নিহত

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ইটবোঝাই একটি ট্রাক্টর উল্টে আকাশ মন্ডল (২৩) নামে একজন নিহত হয়েছে।

রোববার বিকেল ৪টার দিকে মান্দা-নিয়ামতপুর সড়কের কানারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতির কারণে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে উল্টে যায়। এতে ইটের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত আকাশ মন্ডল উপজেলার পরানপুর ইউনিয়নের জিওল গ্রামের লালচান মন্ডলের ছেলে। ঘাটকৈর মোড়ে অবস্থিত জীবন কুন্ডুর ইটভাটার একটি ট্রাক্টরে শ্রমিকের কাজ করছিলেন তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভাটা থেকে ট্রাক্টরে ইটবোঝাই করে চালক মামুনসহ শ্রমিক মারুফ ও আকাশ নিয়ামতপুরে যাচ্ছিলেন। পথে কানারমোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার পাশে গভীর খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আকাশ মারা যান। এসময় ট্রাক্টরের চালক মামুন ও আরেক শ্রমিক মারুফ পালিয়ে যান।

নিহত আকাশের স্বজনরা জানান, আকাশ প্রতিদিনের মত সকালে খাওয়া-দাওয়া করে ইটভাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। দুপুরে তিনি আর বাড়ি ফিরে আসেননি। বিকেলে দুর্ঘটনায় তাঁর মৃত্যুর সংবাদ জানা যায়।

মান্দা থানার উপপরিদর্শক (এসআই) ইয়াকুব আলী জানান, নিহত আকাশের লাশ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news